×

শিক্ষা

প্রাথমিকের পর এবার স্কুল-কলেজেও আসছে সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০২:০১ পিএম

প্রাথমিকের পর এবার স্কুল-কলেজেও আসছে সিদ্ধান্ত

ছবি; সংগৃহীত

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামী রোববার (২৯ মার্চ) থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে। যদিও শুরুতে পুরো রমজানজুড়ে ছুটি না থাকলেও শেষ সময়ে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই সরকার জানিয়েছিলো, এই ছুটির ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

এরই মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি কাটাতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শেষে টানা ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) ক্লাস চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই ধরনের শিখন ঘাটতি তৈরি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এ ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, রমজানের ছুটি সমন্বয়ের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে খুব শিগগিরই শিক্ষামন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।

এদিকে, শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, রমজানের ছুটির কারণে শিক্ষার্থীদের পাঠঘাটতি পূরণে ছুটির পরবর্তী সময়ে ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রেখে পাঠদান কার্যক্রম চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ছুটি ঘোষণার সময় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হবে, তা পূরণের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। সেই ধারাবাহিকতায় এখন ধাপে ধাপে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাধীনতার দিবসে বিশেষ ম্যাচ, মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা

স্বাধীনতার দিবসে বিশেষ ম্যাচ, মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা

ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন সাবেক এমপি প্রার্থী

ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন সাবেক এমপি প্রার্থী

‘জ্বালানি তেলের দাম বাড়ছে না, মজুতে লাভ নেই’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জ্বালানি তেলের দাম বাড়ছে না, মজুতে লাভ নেই’

চট্টগ্রামে অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামে অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App