×

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

ছবি : সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে এ অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়।

শিক্ষকরা কলেজের নিজ নিজ ক্লাসরুমে উপস্থিত থেকে ভার্চুয়ালি ক্লাস পরিচালনা করছেন। অন্যদিকে শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসেই অনলাইনের মাধ্যমে ক্লাসে অংশ নিচ্ছেন।

শিক্ষকরা জানান, বৈসাবির ছুটি থাকায় পরীক্ষামূলকভাবে কলেজ শাখায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে স্কুল শাখাতেও এটি চালু করা হবে। পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে তিন দিন- রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস এবং শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস নেওয়া হবে।

আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করলো ঢাকা বোর্ড

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের মহানগর এলাকার স্কুল-কলেজে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মতামত জানতে ৮ এপ্রিল অংশীজনদের সঙ্গে বৈঠক করা হয়।

পরদিন ৯ এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, রাজধানীর কয়েকটি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় এনে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালু করা হয়েছে। তিনি বলেন, ডিজিটাল শিক্ষার দিকে অগ্রসর করাই এই উদ্যোগের লক্ষ্য। সফল হলে ধীরে ধীরে এটি সারা দেশে বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন এবং নির্ধারিত সূচি অনুযায়ী সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাস চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংশোধন হচ্ছে টেলিকম নীতিমালা

সংশোধন হচ্ছে টেলিকম নীতিমালা

এসএসসি পাসে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ

এসএসসি পাসে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ

নবনির্বাচিত দুই এমপি শপথ নিলেন

নবনির্বাচিত দুই এমপি শপথ নিলেন

‘সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয়’

প্রধানমন্ত্রী ‘সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App