×

শিক্ষা

দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:০৩ এএম

দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ১৬ দিনের ছুটি শেষে আজ রোববার (৭ জুন) থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফের শুরু হচ্ছে পাঠদান কার্যক্রম। 

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে এসব প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছিল।

অন্যদিকে দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ। মাদরাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদরাসাগুলোতে ফের শ্রেণি কার্যক্রম শুরু হবে।

এদিকে, ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও ছুটি দেওয়া হয়।

বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার থেকেই ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে।

শিক্ষা-সংশ্লিষ্টদের আশা, দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও প্রাণচঞ্চল হয়ে উঠবে। তবে গরমের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

‘জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে এনসিপিকে দাঁড় করানো হচ্ছে’

রাশেদ খাঁন ‘জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে এনসিপিকে দাঁড় করানো হচ্ছে’

মেসিকে ছাড়াই হন্ডুরাসকে অনায়াসে হারাল আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই হন্ডুরাসকে অনায়াসে হারাল আর্জেন্টিনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App