×

বিনোদন

‘পুষ্পা-২’তে নতুন কে যুক্ত হচ্ছেন?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০১:৩৮ পিএম

‘পুষ্পা-২’তে নতুন কে যুক্ত হচ্ছেন?

ছবি: সংগৃহীত

‘পুষ্পা-২’তে নতুন কে যুক্ত হচ্ছেন?

গত বছর ভারতীয় সিনেমায় ঝড় তুলেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। তেলেগু ভাষার এই সিনেমার আয় হয় ৩৭৫ কোটি রুপিরও বেশি। এছাড়া সিনেমাটির গানগুলো বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পায়।

এবার আসতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল অভিনীত এই সিনেমায় যুক্ত হচ্ছেন আরো এক অভিনেত্রী। তার নাম অনসূয়া ভরদ্বাজ।

করোনা মহামারিসহ বহু বাধা কাটিয়ে গত ১২ ডিসেম্বর থেকে পুরোদমে শুটিং শুরু হয়েছে ‘পুষ্পা: দ্য রুল’-এর। এরইমধ্যে অনসূয়া ভরদ্বাজাকে নিয়ে হায়দরাবাদের জঙ্গলে ছবির প্রথম দফার শুটিং শেষ হয়েছ।

সুকুমার পরিচালিত এই সিনেমাতেও পুষ্পা রাজের ভূমিকায় আছেন অর্জুন। পুলিশের নাকের ডগা দিয়ে জঙ্গলের রক্তচন্দন কাঠ পাচার করে চলেছিল যে দস্যু, এবারও সেই চরিত্রেই অভিনেতা। তার প্রেমিকা শ্রীবল্লির চরিত্রে আবারও দেখা যাবে রাশমিকাকে।

আর পুলিশ অফিসার হলেন ফাহাদ ফাসিল। কিন্তু অনসূয়াকে কোন ভূমিকায় দেখা যাবে তা এখনো জানা যায়নি। কানাঘুষা রয়েছে, কোনো এক আইটেম গানে তাকে দেখা যাবে, ঠিক যেমন প্রথম পর্বে দেখা গিয়েছিল সামান্থা রুথ প্রভুকে। দেখা যাক শেষ পর্যন্ত কী চমক নিয়ে হাজির হন এতে যুক্ত হওয়া নতুন অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App