×

বিনোদন

একইদিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘ফাইটার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:৫৩ পিএম

একইদিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘ফাইটার’

ছবি: সংগৃহীত

আগামী ২৫ জানুয়ারি সারা বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন অভিনীত বলিউড সিনেমা 'ফাইটার'।

সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, 'আগামীকাল (রোববার) আমরা বলিউডের ফাইটার আনার বিষয়ে আবেদন করব। আশা করছি অনুমতি পেয়ে যাব। সিনেমাটি মুক্তি পেলে প্রথমবার বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি সিনেমা থ্রিডি ও টুডিতে একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন।'

এর আগে, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট বাংলাদেশে আমদানি করে মুক্তি দিয়েছিল বলিউডের সিনেমা 'পাঠান', 'জওয়ান', 'অ্যানিমেল' ও 'ডানকি'।

'ফাইটার' সিনেমায় প্রথমবার জুটি বেধেঁ পর্দায় আসছেন হৃতিক-দীপিকা। এ সিনেমায় আরো আছেন- অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রমন চিব।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App