×

বিনোদন

‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁস, মুখ খুললেন অরুণা বিশ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ পিএম

‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁস, মুখ খুললেন অরুণা বিশ্বাস

অভিনেত্রী অরুণা বিশ্বাস। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তারকাদের একাংশ আন্দোলনরত ছাত্রদের বিপক্ষে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপে প্লাটফর্ম তৈরি করে ছাত্রদের দমন করার পরামর্শ দেন। সেই গ্রুপের গোপন কথোপকথন ফাঁস হয়েছে। ফাঁস হওয়া কথোপথনে দেখা গেছে এই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস সরব ভূমিকা পালন করেন। ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটে দেখা যায়, আন্দোলন দমাতে শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢালার পরামর্শ দেন অরুণা বিশ্বাস!

জানা গেছে, গোপনে কানাডা পাড়ি জমিয়েছেন অরুণা বিশ্বাস। সরকার পতনের পরপরই দেশত্যাগ করেন এই অভিনেত্রী। সেখান থেকেই সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই তারকা।

অরুণা দাবি করেছেন, শিক্ষার্থীদের সঙ্গে এতকিছু ঘটে গেছে, সেটা তিনি জানতেন না। আর গরম জল ঢেলে দেয়ার বিষয়টিও সেভাবে বলতে চাননি, যেভাবে এখন ব্যাখ্যা করা হচ্ছে।

অরুণা বিশ্বাস বলেন, ‘সত্যি কথা হলো আমি তখন অসুস্থ ছিলাম। পাঁচ দিন কোনো খবর নিতে পারিনি। ইন্টারনেট যখন বন্ধ ছিল, তখন। ওই সময় যে বাচ্চাদের এতকিছু হয়েছে জানতাম না।’

আরো পড়ুন : ‘আলো আসবেই’ ফাঁস হওয়া তথ্য নিয়ে মুখ খুললেন বাবু

তিনি আরো বলেন, ‘আসলে আমরা কেউ কিন্তু ছাত্রদের বিপক্ষে ছিলাম না। আমাদের মিডিয়ার লোকজন তাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা কিন্তু সন্ত্রাসীদের কথা বলেছি। ছাত্রদের কথা না।’

গরম পানি ঢালা প্রসঙ্গে অরুণা বলেন, ‘বলা হচ্ছিল, হাসপাতালে আগুন লেগেছে। ওখানে কেউ ঢুকতে পারছে না। আমি বলেছি গরম জল দিলেই হয়। গরম জল তো কামান থেকে দেয়। জলকামান লিখি নাই আর কি। ওখানেই বোধ হয় মিসটেক হয়েছে। কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি।’

তারকাদের হোয়াটসঅ্যাপ গোপন গ্রুপ ‘আলো আসবেই’ তার স্ক্রিনশট ফাঁস হচ্ছে এখন। সেখানে সক্রিয় ছিলেন ১৬০ জন সদস্য। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ আহমেদ, সাজু খাদেম, অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা এবং অরুণা বিশ্বাসসহ অনেকে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App