×

বিনোদন

মারা গেছেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

মারা গেছেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী

ছবি: সংগৃহীত

টালিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী অভিনেত্রী হেলেনা লিউক আর নেই। রবিবার (৩ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

হেলেনার মৃত্যুসংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার। সেইসঙ্গে প্রকাশ করেচঘেন গভীর শোক। তবে হেক্লেনার মৃত্যুর কারণ জানাননি তিনি।

১৯৭৯ সালে বিয়ে করেন মিঠুন ও হেলেনা। কিন্তু তাদের বিয়ে সুখের হয়নি। মাত্র চার মাসেই আলাদা হয়ে যান তারা। মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর বলিউডকেও বিদায় জানান হেলেনা। থিতু হন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে এক এয়ারলাইনস প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন তিনি।

মৃত্যুর আগে শেষবার সোশ্যাল হ্যান্ডেলে হেলেন একটি স্ট্যাটাস লেখেন রাত ৯টার দিকে। সেখানে লিখেছিলেন, কীরকম একটা অস্বস্তি অনূভূতি হচ্ছে, জানি না হঠাৎ এমন কেন লাগছে। খুবই ভারাক্রান্ত ও কনফিউজড লাগছে। এরপরই মৃত্যুসংবাদ আসে হেলেনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App