×

বিনোদন

ফের একসঙ্গে দেব-ইধিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম

ফের একসঙ্গে দেব-ইধিকা

দেবের ছবিতে ফের ইধিকা। ছবি: সংগৃহীত

‘খাদান’ ঝড় এখনও থামেনি। এখনও রমরমিয়ে চলছে দেবের এই ছবি। এর মধ্যেই ফের দেবের পরবর্তী ছবিতে জায়গা করে নিলেন ইধিকা পাল। ‘রঘু ডাকাত’ ছবিতেও বিশেষ চরিত্রে তিনি। তবে এখনই চরিত্র নিয়ে বেশি কিছু বলতে রাজি নন অভিনেত্রী।

ছোট পর্দা থেকে সফর শুরু। সেখান থেকে দেবের নায়িকা। বর্তমানে অনুরাগীরা ‘কিশোরী’ নামেই তাকে বেশি চিনছেন। আর এর মধ্যেই দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এ সুযোগ পেলেন ইধিকা। কী ভাবে এল এই সুযোগ? 

আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, “আমিও সদ্যই জানতে পেরেছি। কোনো ধারণা ছিল না। তবে আমার মনে হয়, এই সুযোগ পেলে আমার জায়গায় অন্য কেউ থাকলেও না বলত না। অথবা দু’বার ভেবেও দেখত না। হঠাৎই এই প্রস্তাব আসে। আমাকে ডাকা হয় এবং জানতে পারি ছবির কথা। যদিও চরিত্র নিয়ে এখনই কিছু বলা বারণ। তবে এটুকু বলতে পারি, এ ছবিও দর্শকের ভাল লাগবে।”

ছবির শুটিং কবে থেকে শুরু হবে, তা নিয়ে এখনও কোনো পরিকল্পনা হয়নি বলে জানান ইধিকা। আপাতত নতুন ছবিতে সুযোগ পেয়ে উত্তেজিত অভিনেত্রী। তার কথায়, “আমি খুব খুশি। খুব উত্তেজিত হয়ে পড়েছি। এটাও দেবদার ‘ড্রিম প্রজেক্ট’। সেই ছবিতেও আমাকে ভেবেছে এবং আবার আমাকে বিশ্বাস করেছে, তাই খুশি তো বটেই। দায়িত্ব তো রয়েছেই। আর একটা সুযোগ যখন পেয়েছি, সেটাও খুব ভাল করে করতে হবে।”

‘খাদান’ ছবির সাফল্য নিয়েও উচ্ছ্বসিত ইধিকা। হাসতে হাসতে বলেন, “আগে বাংলাদেশে আমার নাম ‘প্রিয়তমা’ হয়ে গিয়েছিল। এখন আমার নামটা বদলে গিয়েছে। এখন যেখানেই যাচ্ছি, সবাই ‘কিশোরী’ বলে ডাকছেন। ভাল লাগছে নতুন নাম পেয়ে।” ‘রঘু ডাকাত’ ছবিতে ইধিকা ছাড়াও রয়েছেন টলিপাড়ার আর এক অভিনেত্রী সোহিনী সরকার। তার সঙ্গেও ছবি ভাগ করে নিয়েছিলেন দেব। ইধিকার কথায়, “সোহিনীদির সঙ্গে এই প্রথম কাজ। এর আগে সেই ভাবে কোথাও দেখা হয়নি। তবে সোহিনীদি খুব ভাল। খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ ওর। আশা করছি, একসঙ্গে কাজ করে আমরা মনে রাখার মতো বহু মুহূর্তের সাক্ষী থাকব।”

২০২১ সালে প্রথম ‘রঘু ডাকাত’ ছবির ঘোষণা হয়েছিল। বড় বাজেটের ছবি বলেই নাকি এর কাজ শুরু হতে সময় লাগছিল। ‘খাদান’-এর সাফল্যের পরে ফের চর্চায় উঠে এসেছে দেবের ‘রঘু ডাকাত’। ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App