×

বিনোদন

বলিউডে ফের বন্দুক হামলা

রোহিত শেঠির বাসভবনে গুলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম

রোহিত শেঠির বাসভবনে গুলি

ছবি: বলিউডের জনপ্রিয় ছবি নির্মাতা রোহিত শেঠি

বলিউডের জনপ্রিয় ছবি নির্মাতা রোহিত শেঠির মুম্বাইয়ের বাসভবন লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।

শনিবার (২ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের জুহু এলাকায় রাত আনুমানিক ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তার বাড়ি লক্ষ্য করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। এই ঘটনার পেছনে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততা পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, বহু দিন ধরে ছক কষে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, রোহিতকে হত্যার মূল ষড়যন্ত্র করেছিলেন গ্রেফতার হওয়া সমর্থ শিবসরণ এবং পলাতক অভিযুক্ত শুভম লোঙ্কার। শুভমের নির্দেশেই একটি স্কুটারে করে দুর্বৃত্তরা তার বাড়ির সামনে যায় এবং গুলি করে। ঘটনায় আদিত্য জ্ঞানেশ্বর, আনন্দ মারোতে ও সিদ্ধার্থ দীপকসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাদের আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

এদিকে, হামলার পর সামাজিক মাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একটি পোস্টে বলা হয়েছে, ‘এটিকে শুধু একটি 'ট্রেলার' পরবর্তী গুলি বাড়ির বাইরে নয় বরং সরাসরি বুকে চালানো হবে।’

পোস্টে পুরো বলিউডকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘তাদের কথা না শুনলে পরিণতি বাবা সিদ্দিকীর চেয়েও ভয়াবহ হবে। রোহিত শেঠির নিরাপত্তারক্ষীও এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছেন।’

মুম্বাইয়ে বলিউড তারকাদের লক্ষ্য করে হামলার ঘটনা নতুন নয়। এর আগে, সালমান খানের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এছাড়া শাহরুখ খানকেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। গত বছরের জুলাই মাসে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার রেস্তোরাঁতেও ৯ রাউন্ড গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা, যে ঘটনায় পরবর্তীতে বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App