×

বিনোদন

বিয়ের পর চলচ্চিত্র থেকে বিদায়ের ইঙ্গিত পূজা চেরির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম

বিয়ের পর চলচ্চিত্র থেকে বিদায়ের ইঙ্গিত পূজা চেরির

ছবি : সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে অল্প সময়েই ঢালিউডের জনপ্রিয় নায়িকাদের একজন হয়ে উঠেছেন পূজা চেরি। আট বছর আগে অভিনয়জগতে তার এই উত্থানের পর এবার আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘দম’। সিনেমাটি ঘিরে আলোচনার মাঝেই সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে–এ অংশ নিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। 

শনিবার (১৪ মার্চ) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে পূজা চেরি অকপটে তাকে ঘিরে থাকা সব স্ক্যান্ডালের খোলাখুলি উত্তর দিয়েছেন।

আরো পড়ুন: শরীফ ওসমান হাদির জীবনী যুক্ত হলো উইকিপিডিয়ায়

আরো পড়ুন: শিক্ষা ক্ষেত্রে অবদানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ–কে স্বাধীনতা পুরস্কার

আব্দুল আজিজ, শাকিব খান, সিয়াম আহমেদ, আদর আজাদের সঙ্গে বিভিন্ন সময় জড়িয়েছে পূজা চেরির নাম। সে নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন পূজা। শুধু তাই নয়, এই পডকাস্টে পূজা চেরি জানাবেন তার নতুন সম্পর্কের কথা।

তিনি বলেন, ‘সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সাথে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাবো। আর যদি মনে হয় কোনোটা উনিশ, কোনোটা বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব। সুঅভিনেত্রী হবার স্বপ্ন ছোটবেলা থেকে দেখেছি। তবে সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারবো’।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App