×

বিনোদন

মারা গেছেন অস্কার মনোনীত অভিনেত্রী ভ্যালেরি পেরিন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

মারা গেছেন অস্কার মনোনীত অভিনেত্রী ভ্যালেরি পেরিন

ছবি: সংগৃহীত

‘সুপারম্যান’ খ্যাত অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই। হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভ্যালেরি পেরিন, যিনি কালজয়ী সিনেমা ‘সুপারম্যান’-এ লেক্স লুথরের প্রেমিকা মিস টেশমাচার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে বেশ পরিচিতি পান তিনি।

সোমবার (২৩ মার্চ) ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই অস্কার মনোনীত তারকা। চলচ্চিত্র নির্মাতা স্টেসি সাউদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন পেরিন। ২০১৫ সালে তার শরীরে এ রোগ ধরা পড়ে। তার অসুস্থতা ও সংগ্রাম নিয়ে ২০১৯ সালে ‘ভ্যালেরি’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন স্টেসি সাউদার।

ভ্যালেরি পেরিনের ক্যারিয়ার শুরু হয়েছিল লাস ভেগাসের শো-গার্ল হিসেবে। পরে লস অ্যাঞ্জেলেসে এক ট্যালেন্ট এজেন্টের নজরে পড়ে চলচ্চিত্রে সুযোগ পান। ১৯৭২ সালের ‘স্লটারহাউজ ফাইভ’ এবং ১৯৭৩ সালের ‘দ্য লাস্ট আমেরিকান হিরো’ সিনেমার মাধ্যমে তিনি আলোচনায় আসেন।

একই বছর ‘স্টিমবাথ’ নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে সাহসী উপস্থিতির জন্য পরিচিতি পান। ১৯৭৪ সালে বব ফস পরিচালিত ‘লেনি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন লাভ করেন।

ব্যক্তিগত জীবনে একাধিক ট্র্যাজেডির মুখোমুখি হলেও অভিনয়জীবনে তিনি রেখে গেছেন উজ্জ্বল ছাপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App