×

বিনোদন

সাবিনা ইয়াসমিনের গানে মুখর গুলশান সোসাইটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:২১ পিএম

সাবিনা ইয়াসমিনের গানে মুখর গুলশান সোসাইটি

ছবি : ভোরের কাগজ

নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান ঘিরে সংগীত, সৌহার্দ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার সমন্বয়ে বিশেষ এক সন্ধ্যার আয়োজন করে গুলশান সোসাইটি। শনিবার (৯ মে) সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত নির্বাহী কমিটির আনুষ্ঠানিক পরিচিতি ও সাংস্কৃতিক আয়োজন। রাত গভীর পর্যন্ত চলে এই বিশেষ অনুষ্ঠান।

সন্ধ্যা সাড়ে ৭টায় সংগীতশিল্পী সাব্বির জামানের গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তিনি অনুষ্ঠানে পাঁচটি গান পরিবেশন করেন। পরে মূল পর্বে বিদায়ী কমিটি তাদের মেয়াদকালের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের বিবরণ তুলে ধরে। এ সময় তাদের হাতে সম্মাননা স্মারকও তুলে দেওয়া হয়।

গুলশান সোসাইটির নির্বাচনে টানা দুইবার বিজয়ী সভাপতি ওমর সাদাত নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এরপর নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।


আরো পড়ুন : মায়ের আঁচলে পৃথিবীর প্রথম আশ্রয়

শপথ শেষে আগামী দুই বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন ওমর সাদাত। তিনি বলেন, গুলশানকে আধুনিক ও নান্দনিক নগর এলাকা হিসেবে গড়ে তুলতে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। এতে গুলশানের পাশাপাশি বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটিও যুক্ত রয়েছে। রাজউক ও ডিএনসিসির সহায়তায় দখলবাজি ও বর্জ্য ফেলার সমস্যা সমাধান করে গুলশানকে আন্তর্জাতিক মানের বাসযোগ্য এলাকায় রূপান্তর করাই নতুন পরিষদের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, গুলশান সোসাইটির মহাসচিব মুজিবুর রহমান মৃধাসহ অন্যরা।

রাত সাড়ে ৯টায় মঞ্চে ওঠেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘চিঠি দিও’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘ওগো বন্ধু কাছে থেকো’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ইশারায় শিস দিয়ে’, ‘সে যে কেন এলো না’ এবং ‘সবকটা জানালা খুলে দাও না’সহ একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে তিনি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। তার গানের মধ্য দিয়েই শেষ হয় এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মা দিবসের প্রচলন শুরু হয়েছিলো যেভাবে

মা দিবসের প্রচলন শুরু হয়েছিলো যেভাবে

চ্যাটজিপিটিতে মানুষ সবচেয়ে বেশি যা জিজ্ঞেস করে

চ্যাটজিপিটিতে মানুষ সবচেয়ে বেশি যা জিজ্ঞেস করে

‘অর্থনীতির গণতন্ত্রীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার’

অর্থমন্ত্রী ‘অর্থনীতির গণতন্ত্রীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার’

মা দিবসে শবনম ফারিয়ার দুই মায়ের গল্প

মা দিবসে শবনম ফারিয়ার দুই মায়ের গল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App