×

বিনোদন

আরজিকর কাণ্ডে আইনি বিপাকে রচনা ব্যানার্জি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৩০ এএম

আরজিকর কাণ্ডে আইনি বিপাকে রচনা ব্যানার্জি

ছবি : সংগৃৃৃৃৃৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালের বহুল আলোচিত ঘটনার জেরে আইনি জটিলতায় পড়েছেন তৃণমূল কংগ্রেসের তারকা সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। কলকাতার চারু মার্কেট থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করা হয়েছে।

কলকাতার চারু মার্কেট থানায় একজন আইনজীবী এই অভিযোগ দায়ের করেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, রচনার বিরুদ্ধে ২০২৪ সালেই থানায় লিখিত অভিযোগ করেছিলেন তিনি।

তবে সে সময় সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন ওই আইনজীবী। পরবর্তীতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি আবারও চারু মার্কেট থানায় নতুন করে লিখিত অভিযোগ জমা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট মাসে আরজিকর হাসপাতালের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন রচনা ব্যানার্জি।

অভিযোগে বলা হয়েছে, একজন সাংসদ হওয়া সত্ত্বেও ওই ভিডিওতে তিনি একাধিকবার নিহত চিকিৎসকের নাম উল্লেখ করেছিলেন, যা দেশটির প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘দিদি নাম্বার ওয়ান’-এর উপস্থাপিকা রচনা ব্যানার্জি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনের ৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮৩ মিলিয়ন ডলার

জুনের ৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮৩ মিলিয়ন ডলার

এক মাসে ৩৮ হাজারের বেশি মামলা, জরিমানা পৌনে ৯ কোটি টাকা

ঢাকার সড়কে এআই নজরদারি এক মাসে ৩৮ হাজারের বেশি মামলা, জরিমানা পৌনে ৯ কোটি টাকা

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন

নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App