×

বিনোদন

নওশাবার ‘পরিণতি’ কি?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ০৩:৪৩ পিএম

নওশাবার ‘পরিণতি’ কি?

কাজী নওশাবা।

নওশাবার ‘পরিণতি’ কি?

স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘পরিণতি’তে অভিনয় করেছেন কাজী নওশাবা। এতে একজন অত্যাচারিত হওয়া স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি গতকাল রাত ৮টায় সিনেম্যাটিক বিডির ব্যানারে অন্তর্জালে মুক্তি পেয়েছে।

মিজানুর রহমান লাবুর রচনায় আবুল হোসেইন মাহমুদের পরিচালনায় এতে নওশাবার বিপরীতে অভিনয় করেছেন আরেফিন জিলানী। দু’জনকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে।

ছবিতে নওশাবার ‘পরিণতি’ কি? জানতে চাইলে নওশাবা বললেন, ‘আসলে কোনো অত্যাচারের পরিণতিই ভালো হয় না। সেটা ছোট-বড় যাই হোক। এখানেও সেই অত্যাচার ও তার পরিণতিটাই দেখানো হয়েছে। ছবিটির সাবজেক্ট বেশ পুরনো হলেও এমন বিষয়ে কাজ তেমন হয়নি। অথচ এই বিষয়ে আরো অনেক কাজ হওয়া জরুরি।’

নিজের ঐচ্ছিক লালসাকে পুষতে গিয়ে প্রায়ই স্ত্রীর অন্তরের চাহিদাকে উপেক্ষা করে। স্ত্রীর অনিচ্ছায় সুখ ভোগ করতে চায়! এটাই হচ্ছে মধুর সম্পর্কের মধ্যে একটি বিষময় পরিণয়।

মূলত স্বামী-স্ত্রীর এই দিকটিই উঠে এসেছে ‘পরিণতি’তে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App