×

ইউরোপ

দুর্নীতির অভিযোগে নোবেল কমিটির সদস্য তদন্তের মুখে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম

দুর্নীতির অভিযোগে নোবেল কমিটির সদস্য তদন্তের মুখে

ছবি : সংগৃহীত

কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন সম্পর্কিত নথিতে নাম আসার পর দুর্নীতির সন্দেহে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী এবং নোবেল কমিটির সাবেক সদস্য থর্বজর্ন জাগল্যান্ডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত প্রায় ৩০ লাখ পাতার নথি প্রকাশ করেছে। ওই সব নথিতে অনেক বিখ্যাত ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ বন্ধুত্ব, অবৈধ আর্থিক লেনদেন এবং ইমেইলে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। নথিতে অনেক ব্যক্তিগত ছবিও প্রকাশ করা হয়েছে।

এসব নথিতে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ব্রিটেনের যুবরাজ অ্যান্ড্রু, টেসলার প্রধান ইলন মাস্ক, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসসহ অনেক প্রভাবশালীর নাম রয়েছে।

এপস্টেইন সম্পর্কিত ফাইলে নরওয়ের একাধিক ব্যক্তির নাম এসেছে। নরওয়ের রাজকুমারী তথা পরবর্তী রানি মেটে-মারিট ও সাবেক প্রধানমন্ত্রী থর্বজর্ন জাগল্যান্ড। জানা যাচ্ছে, যৌন অপরাধী এপস্টেইনকে অশ্লীল ছবি পাঠাতেন রাজকুমারী মেটে-মারিট। শুধু তাই নয়, এপস্টেইনের বাড়িতে সময়ও কাটিয়েছেন তিনি।

অন্যদিকে ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত নরওয়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী জাগল্যান্ড ও এপস্টেইনের মধ্যে বছরের পর বছর ধরে যোগাযোগের তথ্য সামনে এসেছে। তাদের মধ্যে নিয়মিত ইমেইলে যোগাযোগ হতো। এমনকি তিনি রাজকুমারীর মতোই এপস্টেইনের বাড়িতেও যেতেন, থাকতেন।

ফলে প্রশ্ন উঠছে নোবেল পুরস্কারের মর্যাদা ও নিরপেক্ষতা নিয়েও। এমন পরিস্থিতিতে এপস্টেইনের সঙ্গে জাগল্যান্ডের সম্পর্ক নিয়ে নেমেছে দেশটির পুলিশ। নরওয়ের হোয়াইট-কলার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিবেদিতপ্রাণ পুলিশ ইউনিট ওকোক্রিম গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেছে, তারা জাগল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের ‘যুক্তিসংগত কারণ’ নির্ধারণ করেছে।

পুলিশ আরও জানিয়েছে, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জাগল্যান্ডকে প্রদত্ত দায়মুক্তি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছে। বিবৃতিতে বলা হয়, অন্যান্য বিষয়ের মধ্যে ওকোক্রিম তার পদের সঙ্গে সম্পর্কিত উপহার, ভ্রমণ এবং ঋণ গ্রহণ করা হয়েছে কিনা তা তদন্ত করবে। 

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড এক বিবৃতিতে বলেছেন, মামলার তথ্য ‘আলোচনা’ করা প্রয়োজন। তিনি বলেন, ‘এর অর্থ হলো জাগল্যান্ডের দায়মুক্তি তদন্তের পথে বাধা হতে পারে না। সেই সাথে নরওয়ে ইউরোপ কাউন্সিলের মন্ত্রীদের কমিটির কাছে জ্যাগল্যান্ডের দায়মুক্তি প্রত্যাহারের জন্য একটি প্রস্তাব পেশ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো ২ শিক্ষার্থীর

কুষ্টিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো ২ শিক্ষার্থীর

বাংলাদেশে নিপাহ ভাইরাসে মৃত্যু, সতর্কতা জারি

বাংলাদেশে নিপাহ ভাইরাসে মৃত্যু, সতর্কতা জারি

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ আহত ৮

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ আহত ৮

জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান

জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App