×

ইউরোপ

লেবাননে ট্যাংক বিধ্বংসী মিসাইলে ইসরায়েলি সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:৩০ পিএম

লেবাননে ট্যাংক বিধ্বংসী মিসাইলে ইসরায়েলি সেনা নিহত

ফাইল ছবি

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে দখলদার ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দক্ষিণ লেবাননে এ হামলা চালায় হিজবুল্লাহ।

এর আগে এদিন লেবানন সরকার ও ইসরায়েল নতুন করে একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছিল। কিন্তু হিজবুল্লাহ এটি প্রত্যাখ্যান করে। এরপর তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায়।

নিহত সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন ইতান স্যামুয়েল লেম্বার্গ বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ২১ বছর বয়সী ইতান ইসরায়েলি সেনাবাহিনীর সপ্তম সাঁজোয়া ব্রিগেডের ৭৫ নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

গতকাল স্থানীয় সময় বিকেল ৪টার দিকে লিটানি নদীর উত্তর দিকে ইসরায়েলি সেনাদের ট্যাংক লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ। এতে ক্যাপ্টেন ইতান স্যামুয়েল লেম্বার্গের মৃত্যু হয়। এই হামলার পর ইসরায়েলি সেনারা ওই অঞ্চলে বিমান হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তিতে লেবানন ও ইসরায়েল সম্মত হয়— যদি হিজবুল্লাহ হামলা বন্ধ করে তাহলে যুদ্ধবিরতি কার্যকর হবে। এর অংশ হিসেবে লেবাননের দক্ষিণাঞ্চলের কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে লেবাননের সেনাদের মোতায়েন করা হবে। আর সেসব জায়গা থেকে ইসরায়েলি সেনারা সরে যাবে। এর পাশাপাশি হিজবুল্লাহকেও তাদের যোদ্ধাদের সরিয়ে নিতে হবে। কিন্তু নতুন এ চুক্তি প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ বলেছে এটি আত্মসমর্পণের সামিল।

হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, যতক্ষণ ইসরায়েল লেবাননে বোমা হামলা অব্যাহত রাখবে ততক্ষণ তারাও পাল্টা হামলা চালিয়ে যাবেন। এছাড়া ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা থেকেও সরে যেতে লেবানন সরকারকে আহ্বান জানিয়েছেন।


সূত্র: টাইমস অব ইসরায়েল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেল বাস্তবায়ন নিয়ে হতাশা কাজ করছে সরকারি চাকরিজীবীদের মধ্যে

পে স্কেল বাস্তবায়ন নিয়ে হতাশা কাজ করছে সরকারি চাকরিজীবীদের মধ্যে

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

এইচআরএসএসের মাসিক প্রতিবেদন মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

নাম সর্বস্ব বাজেট চাই না

হাসনাত আবদুল্লাহ নাম সর্বস্ব বাজেট চাই না

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App