×

সরকার

চাকরি ফিরে পেলেন সাবেক পুলিশ সুপার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

চাকরি ফিরে পেলেন সাবেক পুলিশ সুপার

পদোন্নতিসহ সব প্রাপ্য বকেয়া বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি পাবেন। ছবি : সংগৃহীত

সাবেক পুলিশ সুপার (এসপি) মো. মুনির হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দুই বছর পর চাকরিতে পুনর্বহাল করেছে সরকার। সোমবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-৩, ঢাকার এটি মামলা নং-১০/২০২৪ (নতুন) ২৬২/২০২৩ (পুরাতন) এর ২৫ সেপ্টেম্বর তারিখের রায় অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মো. মুনির হোসেনকে ২০২২ সালের ২০ ডিসেম্বর তারিখ হতে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো।

তিনি আদালতের আদেশানুযায়ী পদোন্নতিসহ সব প্রাপ্য বকেয়া বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।

উল্লেখ্য, চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২২ সালে পুলিশ সুপার (এসপি) মো. মুনির হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন সরকার। তখন তিনি সিআইডিতে কর্মরত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App