×

সরকার

সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম

সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদে কেউ দায়িত্বে না থাকায় রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, কোনো কারণে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির মাধ্যমে শপথগ্রহণ সম্ভব না হলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পড়াতে পারবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব স্পিকারের, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের। তবে তাঁদের অনুপস্থিতিতে বিকল্প বিধানও রয়েছে।

তিনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের একজন নিখোঁজ এবং অন্যজন কারাগারে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে এবং তাঁরা পদত্যাগও করেছেন। ফলে তাঁদের মাধ্যমে শপথগ্রহণের কোনো সুযোগ নেই বলে তিনি মনে করেন।

আরো পড়ুন : প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে: সেনাপ্রধান

আইন উপদেষ্টা বলেন, আইনের বিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে না পারলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি এই দায়িত্ব পালন করবেন। প্রধান বিচারপতি সম্মত হলে তিনিও এই দায়িত্ব পালন করতে পারেন।

তিনি বলেন, তিন দিনের মধ্যে এই প্রক্রিয়ায় শপথগ্রহণ সম্পন্ন না হলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন। তবে সরকার নির্বাচন শেষে যত দ্রুত সম্ভব শপথগ্রহণ সম্পন্ন করতে চায় বলে জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির মাধ্যমে শপথগ্রহণ না হলে সিইসির মাধ্যমে তা সম্পন্ন করা হবে, যদিও সে ক্ষেত্রে তিন দিন অপেক্ষা করতে হবে। তিনি যোগ করেন, আমরা অপেক্ষা করতে চাই না। নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথগ্রহণ করাতে চাই।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসনাতের বিপক্ষে ট্রাককে সমর্থন দিলো বিএনপি

হাসনাতের বিপক্ষে ট্রাককে সমর্থন দিলো বিএনপি

পাঁচ’শ শিশুকে যৌন হেনস্তায় এক ব্যক্তির বিরুদ্ধে ৫৯৬ অভিযোগ

পাঁচ’শ শিশুকে যৌন হেনস্তায় এক ব্যক্তির বিরুদ্ধে ৫৯৬ অভিযোগ

উখিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

উখিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি

নির্বাচনে এক লাখ সেনা মোতায়েন ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App