×

সরকার

বিশেষ কমিটিতে অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

বিশেষ কমিটিতে অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রায় ১৮ মাসের শাসনামলে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য সংসদের একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। রোববার (১৫ মার্চ) সংসদের অধিবেশন শুরু হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ বিষয়ে আলোচনা হয়।

এরপর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে উত্থাপিত অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন। প্রস্তাবটি কণ্ঠ ভোটে অনুমোদন পায়।

সংসদ কার্যকর না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের অধীনে এসব অধ্যাদেশ জারি করা হয়েছিল। সংবিধান অনুযায়ী, সংসদ অধিবেশন না থাকলে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। তবে নতুন সংসদের প্রথম অধিবেশনে সেই অধ্যাদেশগুলো অবশ্যই উত্থাপন করতে হয়।

আরো পড়ুন : ‘বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে’

এ ছাড়া সংবিধানের বিধান অনুযায়ী, প্রথম অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো পাস করতে না পারলে সেগুলোর আইনি বৈধতা আর থাকে না।

এই বিধান অনুসারেই গত ১৩ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করেন।

পরে সেগুলো বিল আকারে উপস্থাপনের পর সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। তাঁর প্রস্তাব অনুযায়ী বরিশাল–৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

এই কমিটি অধ্যাদেশগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করবে এবং প্রয়োজন হলে সংশোধনের সুপারিশসহ প্রতিবেদন সংসদে জমা দেবে। এরপর সংসদে আলোচনার মাধ্যমে সেগুলো আইন হিসেবে অনুমোদন দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টারে গুলি, নিহত ৫

ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টারে গুলি, নিহত ৫

চোখ ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন এই খাবার

চোখ ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন এই খাবার

শিক্ষা ক্যাডারে ৩৬ অধ্যাপকসহ ৫৩ কর্মকর্তা বদলি

শিক্ষা ক্যাডারে ৩৬ অধ্যাপকসহ ৫৩ কর্মকর্তা বদলি

পাঁচ অঞ্চলে ঝড়ের শঙ্কা

পাঁচ অঞ্চলে ঝড়ের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App