×

আইন-বিচার

নতুন মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন, শনিবার শুনানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৪০ এএম

নতুন মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন, শনিবার শুনানি

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়রকৃত একটি হত্যা মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন করে গ্রেপ্তার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) আদালতে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল গত শনিবার (১৬ মে) ওই আবেদন করেন। 

সোমবার (১৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক আবেদনটি গ্রহণ করে আগামী শনিবার (২৩ মে) শুনানির দিন ধার্য করে, ওইদিন খায়রুল হককে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।

রোববার (১৭ মে) উচ্চ আদালত আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দেওয়ার আগেরদিনই ওই আবেদনটি নিম্ন আদালতে জমা দেওয়া হয়েছিলো।

আবেদনে বলা হয়েছে, ‘এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি এ বি এম খায়রুল হক। তিনি বর্তমানে জেলহাজতে আটক আছেন।

এই মামলা তদন্তকালে উল্লিখিত আসামির মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।’

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোবাইব (২০)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন গভর্নরের সই করা নোট আসছে বাজারে

নতুন গভর্নরের সই করা নোট আসছে বাজারে

ঈদের ছুটিতে সীমিত আকারে খোলা থাকবে যেসব ব্যাংক

ঈদের ছুটিতে সীমিত আকারে খোলা থাকবে যেসব ব্যাংক

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিলো ডান হাত

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিলো ডান হাত

রাজশাহীতে ১২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

রাজশাহীতে ১২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App