×

সরকার

ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম

ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

গ্লোবাল ফ্রড সামিটে ২০২৬ অংশ নিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। দুই দিনব্যাপী (১৬-১৭ মার্চ) সম্মেলনের আয়োজন করছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় এবং পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল।

মন্ত্রী এই সামিটে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনের পাশাপাশি তিনি ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চপর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক ও ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লেজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন।

আরো পড়ুন : ‘বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে’

এছাড়া, মন্ত্রী সাইডলাইন ইভেন্টে জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

মন্ত্রী রোববার (১৫ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সামিট শেষে ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে তিনি টার্কিশ এয়ারলাইন্সে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।

এই সম্মেলনে বিশ্বব্যাপী প্রতারণা রোধ ও আইন প্রয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক সমন্বয় বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভিসা পেলেই আমেরিকায় প্রবেশ নিশ্চিত নয়’

ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘ভিসা পেলেই আমেরিকায় প্রবেশ নিশ্চিত নয়’

সংসদ সদস্যদের বাসভবন বরাদ্দ ১০ এপ্রিলের মধ্যে

সংসদ সদস্যদের বাসভবন বরাদ্দ ১০ এপ্রিলের মধ্যে

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১০

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১০

ফেনীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করল যুবদল নেতা

ফেনীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করল যুবদল নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App