×

সরকার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:১৮ পিএম

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি: প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (১৫ মার্চ) দুপুরে ঢাকা সেনানিবাসে অবস্থিত আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)-এর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা।

আরো পড়ুন: ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

এ সময় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও সম্প্রসারণের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

মুগদায় প্রবাসীর খণ্ডিত মরদেহ হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App