×

সরকার

তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহেদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:১৮ পিএম

তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহেদ

ছবি: সংগৃহীত

সরকারের উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টন করা হয়েছে। এ ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দেওয়া হয়েছে দু’টি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব। 

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেখবেন।

রবিবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে ডা. জাহেদ উর রহমানের ওপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দু’টি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পিত হলো।

আরো পড়ুন: সোমবার খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নতুন দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘প্রধানমন্ত্রীর পলিসি এন্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি আমার ওপরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সংযুক্ত হওয়ায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, ডা. জাহেদ উর রহমান গত ২৪ ফেব্রুয়ারি প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

মুগদায় প্রবাসীর খণ্ডিত মরদেহ হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App