×

সরকার

আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:০০ এএম

আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর জেলা সফরে যাচ্ছেন সোমবার (২৭ এপ্রিল)। তার এ সফরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে। রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

যশোরে পৌঁছে প্রথমেই শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই স্থানে আয়োজিত একটি পথসভা বা সুধী সমাবেশেও অংশ নেবেন তিনি।

আরো পড়ুন : অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক : প্রধানমন্ত্রী 

এরপর শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প সময়ের জন্য বিরতি নেবেন। বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম যশোর সফর। তবে গত তিন মাসের মধ্যে এটি তার দ্বিতীয়বারের মতো যশোরে আগমন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল নির্বাচনি জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিমি বৃষ্টি, আজও বজ্রঝড়ের সতর্কতা

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিমি বৃষ্টি, আজও বজ্রঝড়ের সতর্কতা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু

জ্বালানি মূল্যবৃদ্ধি ও অর্থনীতির কাঠামোগত চাপ: সংস্কারের অনিবার্যতা

জ্বালানি মূল্যবৃদ্ধি ও অর্থনীতির কাঠামোগত চাপ: সংস্কারের অনিবার্যতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App