×

স্বাস্থ্য

স্বাস্থ্য অধিদপ্তর

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

ছবি : সংগৃহীত

দেশে হামে আক্রান্তদের বড় একটি অংশই টিকাবিহীন শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৯ এপ্রিল) এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, আক্রান্ত শিশুদের মধ্যে ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি এবং ১৪ শতাংশ এক ডোজ টিকা গ্রহণ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর ধারণা অনুযায়ী, আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হলে আক্রান্তের হার কমে আসতে পারে।

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৮ জন। এর মধ্যে ৮৮ জনের হামে আক্রান্ত হওয়া নিশ্চিত করা হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা না নেওয়া শিশুদের মধ্যে ঝুঁকি বেশি থাকায় দ্রুত টিকাদান কার্যক্রমে অংশ নেওয়া জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাইভেটকার চাপায় পোশাক শ্রমিক নিহত

প্রাইভেটকার চাপায় পোশাক শ্রমিক নিহত

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন

মাছ দিতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাছ দিতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

‘স্বস্তির’ খবর দিল বিদ্যুৎ বিভাগ

‘স্বস্তির’ খবর দিল বিদ্যুৎ বিভাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App