×

সিলেট

কালবৈশাখীতে লন্ডভণ্ড, ৮৫৫ বাড়িঘরের ক্ষয়ক্ষতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম

কালবৈশাখীতে লন্ডভণ্ড, ৮৫৫ বাড়িঘরের ক্ষয়ক্ষতি

ছবি: সংগৃহীত

সিলেটের মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে ব্যাপক তাণ্ডব চলেছে। গত দু’দিনে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ওই অঞ্চলের প্রায় ৮৫৫টি কাঁচা ও আধপাকা ঘরবাড়ি। ক্ষয়ক্ষতির পাশাপাশি ঝড়ের তীব্রতায় উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা ও বাঁশঝাড়।

বুধবার (২৯ এপ্রিল) জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গত দুই দিনের কালবৈশাখী ঝড়ে জেলার কমলগঞ্জ, রাজনগর, শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও মৌলভীবাজার সদর উপজেলায় কাঁচা ও আধপাকা ৮৫৫টি ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা করা হয়েছে। সংশ্লিষ্ট জন প্রতিনিধির মাধ্যমে উপজেলা প্রকল্প কর্মকর্তারা এই তালিকা করেছেন।

জানা গেছে, গত ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত কয়েক দফার কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজার জেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে জেলার ৭টি উপজেলার অসংখ্য কাঁচা ও আধপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, ‘কালবৈশাখী ঝড়ে জেলায় প্রাথমিক অবস্থায় ৮৫৫টি ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা করা হয়েছে। এসব ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য ১০০ টন চাল ও ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউএনও’র নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ

ইউএনও’র নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ

কৃতির রুদ্ররূপে বৃষ্টি ও বজ্রপাত, কতটা প্রস্তুত আমরা?

কৃতির রুদ্ররূপে বৃষ্টি ও বজ্রপাত, কতটা প্রস্তুত আমরা?

১৪টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি কাল

১৪টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি কাল

প্রাইভেটকার চাপায় পোশাক শ্রমিক নিহত

প্রাইভেটকার চাপায় পোশাক শ্রমিক নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App