×

স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরো ১২ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:৪৫ পিএম

হাম ও উপসর্গে আরো ১২ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৮৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৫ জন মারা গেছেন। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকায় হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৮৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে ৬ হাজার ২০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এছাড়া একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজার ২৩৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজ বিধিনিষেধ অমান্য করলেই কঠোর শাস্তি, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

হজ বিধিনিষেধ অমান্য করলেই কঠোর শাস্তি, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলল রাশিয়া

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলল রাশিয়া

ভিটেমাটি হারিয়ে বৃদ্ধার আশ্রয় দোকানঘরে, কাটছে না কষ্টের দিন

ভিটেমাটি হারিয়ে বৃদ্ধার আশ্রয় দোকানঘরে, কাটছে না কষ্টের দিন

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App