×

ভারত

ভারতে বাস-লরির সংঘর্ষে নিহত ১৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম

ভারতে বাস-লরির সংঘর্ষে নিহত ১৩

ছবি : সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষে আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে পুলিশ। খবর এনডিটিভির।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, ৮ জন নিহত হয়েছেন এবং কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছেন। ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ নাগার্জু জানান, প্রায় ১৮ জন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৬টায় দিকে ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’ এর একটি বাস তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল। পথে বাসটির সঙ্গে একটি টিপার লরির সংঘর্ষ ঘটে এবং বাসে আগুন ধরে যায়। এতে অনেক যাত্রী জীবন্ত পুড়ে মারা যান।

আরো পড়ুন : হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

জেলা পুলিশ জানিয়েছে, প্রায় ২০ জন আহত যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেছেন, আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন এবং দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে: ট্রাম্প

ইরান আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে: ট্রাম্প

মঞ্জুর আলমের ঝিকরগাছা প্রেসক্লাব পরিদর্শন

মঞ্জুর আলমের ঝিকরগাছা প্রেসক্লাব পরিদর্শন

ঝিকরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জরিমানা

ঝিকরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জরিমানা

সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App