×

খুলনা

মঞ্জুর আলমের ঝিকরগাছা প্রেসক্লাব পরিদর্শন

Icon

আতাউর রহমান জসি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম

মঞ্জুর আলমের ঝিকরগাছা প্রেসক্লাব পরিদর্শন

ছবি: কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম বিভাগীয় কর কমিশনার (কর অঞ্চল-০৩) এর কমিশনার ও   ঝিকরগাছা ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মোঃ মঞ্জুর আলম নিশান ঝিকরগাছা প্রেসক্লাবে পরিদর্শন করেন ।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় তিনি ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণী সংসদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রেসক্লাবে আসেন। এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়। পরে প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, (কর অঞ্চল-৩) চট্টগ্রাম বিভাগীয় কর কমিশনার ও   ঝিকরগাছা ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মোঃ মঞ্জুর আলম নিশান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সৈয়দ রাসেল, জাগরণী সংসদে আহবায়ক মুনিরুল আলম মিশর, সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ। এসময় বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক কেএম ইদ্রিস আলী।

এসময় উপস্থিত ছিলেন, জাগরণী সংসদের সদস্য সচিব সোহেল হাওলাদার, কোষাধ্যক্ষ আজম মোহাম্মদ ড্যানী, ক্রীড়া সম্পাদক নয়ন রায়, কার্যকরী সদস্য জাহিদ নেওয়াজ, সেতু ইসলাম, মোহাম্মদ শাহবাজ হোসেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, কোষাধ্যক্ষ আবিদুর রহমান, কার্যকরী সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ ও রাফিউল ইসলাম অন্তর প্রমুখ। পরিদর্শনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মঞ্জুর আলম নিশান প্রেসক্লাবের অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্নকরণে তার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাগেরহাটে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বাগেরহাটে মহান স্বাধীনতা দিবস উদযাপন

লাশ উদ্ধার অভিযান সাময়িক স্থগিত

দৌলতদিয়ায় বাসডুবি লাশ উদ্ধার অভিযান সাময়িক স্থগিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠেছিলেন

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠেছিলেন

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ: ইরান

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ: ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App