×

ভারত

ঝড়ে নৌকাডুবি, সন্তানকে বুকে জড়িয়েই মায়ের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০২:১৩ পিএম

ঝড়ে নৌকাডুবি, সন্তানকে বুকে জড়িয়েই মায়ের মৃত্যু

ছবি : সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের বারগি বাঁধের কাছে নর্মদা নদীতে এক ভয়াবহ নৌকাডুবিতে হৃদয়বিদারক দৃশ্য দেখেছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উদ্ধার হওয়া এক মা ও তার চার বছর বয়সী সন্তানের মরদেহ পাওয়ার সময় দেখা যায়, বাঁচার শেষ চেষ্টায় মা তার সন্তানকে শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে রেখেছিলেন। কিন্তু প্রকৃতির নিষ্ঠুরতায় শেষ রক্ষা হয়নি। 

জানা গেছে, দিল্লি থেকে ঘুরতে আসা চার সদস্যের এক পর্যটক পরিবারের সদস্য ছিলেন তারা। মর্মান্তিক এই দুর্ঘটনায় বাবা ও মেয়ে কোনোভাবে প্রাণে বাঁচলেও, নদী কেড়ে নেয় মা ও ছেলের প্রাণ। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। খবর এনডিটিভির।

বেঁচে ফেরা পর্যটক সৈয়দ রিয়াজ হোসেন সংবাদমাধ্যমকে সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিয়ে বলেন, হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে প্রচণ্ড ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যেই নৌকাটি ভারসাম্য হারিয়ে পানি উঠতে শুরু করে। চোখের পলকে আমার স্ত্রী, শাশুড়ি ও নাতি নিখোঁজ হয়ে গেল।



আরো পড়ুন : একলাফে হাজার টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম

নিজের বেঁচে ফেরাকে অলৌকিক উল্লেখ করে তিনি বলেন, আমি পানির নিচে প্রায় দুই ঘণ্টা আটকে ছিলাম, কেবল নাকটুকু পানির ওপরে ছিল। আমার পাশ দিয়ে একের পর এক মরদেহ ভেসে যাচ্ছিল। পরে উদ্ধারকারীরা আমাকে দেখতে পেয়ে উদ্ধার করে।

সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত মোট ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও পাঁচ শিশুসহ মোট ৯ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে সৈয়দ রিয়াজের পরিবারের সদস্যরাও রয়েছেন।

নৌকার ক্যাপ্টেন মহেশ প্যাটেলের কাছে লাইফ জ্যাকেট থাকায় তিনি বেঁচে ফিরেছেন। বর্তমানে স্থানীয় পুলিশ ও স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের একাধিক দল নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

বিল ডাকাতিয়া পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

কৃষিমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App