×

সিলেট

সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:০৩ পিএম

সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে জনসমাগমের সুযোগ নিয়ে জড়ো হওয়া একটি আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানাধীন জেলা স্টেডিয়াম এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাথমিকভাবে ৫ জন ছিনতাইকারীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বরখানা পয়েন্টের ‘সানরাইজ আবাসিক হোটেল’-এর ২০২ নম্বর কক্ষে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে চক্রটির আরও ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে আসামিদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ৬টি ধারালো ছুরি ও ২টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ে উড়ন্ত টিনের চাল কেড়ে নিলো ব্যক্তির প্রাণ

ঝড়ে উড়ন্ত টিনের চাল কেড়ে নিলো ব্যক্তির প্রাণ

একদিনে হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু

একদিনে হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯৪ জনে

পিএসএলের ফাইনাল আজ, দেখবেন যেভাবে

পিএসএলের ফাইনাল আজ, দেখবেন যেভাবে

মার্কিন নিষেধাজ্ঞা রুখতে চীনের পাল্টা পদক্ষেপ

মার্কিন নিষেধাজ্ঞা রুখতে চীনের পাল্টা পদক্ষেপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App