×

ভারত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:২৪ এএম

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

অভিনেতা থেকে রাজনীতিতে নাম লিখিয়েই জননেতা বনে যাওয়া চন্দ্রশেখরন জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয় ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও ৯ জন।

রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হয়েছে এই শপথগ্রহণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অভিনেত্রী তৃষা কৃষাণসহ থালাপতির সমর্থকরা ছিলেন।

অনুষ্ঠানস্থলে থালাপতিকে স্বাগত জানান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। সেখানে বন্দনাগীতি ‘বন্দে মাতরম’র পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর তামিল ভাষায় মুখ্যমন্ত্রীর শপথ নেন থালাপতি বিজয়।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পাওয়ায় সরকার গঠন করতে পারছিল না টিভিকে। বিজয় দুটি আসনে জয় পাওয়ায় টিভিকের বিধায়ক সংখ্যা ১০৭।

৫টি আসনে জয় পাওয়া কংগ্রেসের সঙ্গে জোট করার পর তাদের মোট আসন দাঁড়ায় ১১২। কিন্তু সরকার গঠন করার জন্য বিধানসভার মোট ২৩৪ আসনের মধ্যে প্রয়োজন ছিল অন্তত ১১৮টি আসন।

শুক্রবার দুই বাম দল সিপিএম ও সিপিআই টিভিকের প্রতি সমর্থনের কথা ঘোষণা করে। এই দুই দলের চার আসন মিলিয়ে সংখ্যাটি ১১৬ থেকে ঠেকে। কিন্তু আরও দুই আসনের ঘাটতি রয়েই যায়।

শনিবার দ্রাবিড় তামিল জাতীয়তাবাদী দল ভিডুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) টিভিকের প্রতি শর্তহীন সমর্থন জানায়। বিধানসভায় এই দুই দলের প্রত্যেকের দুইটি করে আসন থাকায় তাদের সমর্থনে টিভিকের নেতৃত্বাধীন জোটের মোট আসন ১২০টিতে পৌঁছে যায়। এতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ এর ‘ম্যাজিক ফিগার’ পার হয়ে যায় তারা।

এই সরকার গঠনের মাধ্যমে প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো দলের সরকার প্রতিষ্ঠিত হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশ সপ্তাহে পদক প্রদান স্থগিত

পুলিশ সপ্তাহে পদক প্রদান স্থগিত

গাজীপুরে ৫ খুনের ঘটনায় মামলা দায়ের

গাজীপুরে ৫ খুনের ঘটনায় মামলা দায়ের

‘শিবির আবারো গুপ্ত হতে চাচ্ছে’

রাশেদ খাঁন ‘শিবির আবারো গুপ্ত হতে চাচ্ছে’

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ হজযাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App