×

ভারত

দিল্লিগামী ট্রেনে ভয়াবহ আগুন, ২ কামরা ভস্মীভূত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০২ পিএম

দিল্লিগামী ট্রেনে ভয়াবহ আগুন, ২ কামরা ভস্মীভূত

ছবি : সংগৃহীত

কেরলার তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী হজরত নিজামউদ্দিন এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে ট্রেনের একটি কামরায় আগুন লাগে, পরে তা আরো একটি কামরায় ছড়িয়ে পড়ে। এতে দুটি কামরাই সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

রেল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে কোটা রেল ডিভিশনের অন্তর্গত লুনি ও আলট স্টেশনের মাঝামাঝি এলাকায়। প্রাথমিকভাবে বি-১ কোচে আগুন লাগে বলে জানা যায় এবং সেখান থেকেই অন্য একটি কোচে আগুন ছড়িয়ে পড়ে। তবে দুই কামরার সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। খবর আনন্দবাজার।

রেল সূত্র আরো জানায়, ১২৪৩১ তিরুঅনন্তপুরম–হজরত নিজামউদ্দিন রাজধানী এক্সপ্রেসের বি-১ কোচ থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখা যায়। ট্রেনের গার্ড বিষয়টি লোকো পাইলটকে সতর্ক করেন। এরপর ট্রেনটি থামানো হয় এবং দ্রুত যাত্রীদের কামরা থেকে নামিয়ে নেওয়া হয়। ওই কোচে মোট ৬৮ জন যাত্রী ছিলেন।

আরো পড়ুন : পশ্চিমবঙ্গের বিধানসভায় ‘জয় বাংলা’ স্লোগান

ঘটনাস্থলে দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের মতে, দুইটি কামরা পুরোপুরি পুড়ে গেছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আগুন লাগার পরপরই রেলের ওভারহেড বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কোটা রেলওয়ে বিভাগের মুখ্য জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্র লাকড়া জানান, সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং কেউ হতাহত হননি। আগুন ছড়িয়ে পড়া রোধে ক্ষতিগ্রস্ত দুই কামরা দ্রুত বিচ্ছিন্ন করা হয়। যাত্রীদের অন্য কামরায় স্থানান্তর করে ট্রেনটি কোটা পর্যন্ত নেওয়া হচ্ছে।

পরবর্তীতে সেখানে অতিরিক্ত কোচ যুক্ত করে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

আর্থিক লেনদেন নিষেধ করলেন তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড আর্থিক লেনদেন নিষেধ করলেন তথ্য প্রতিমন্ত্রী

চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App