×

আন্তর্জাতিক

আফগানিস্তানের ক্রিকেট ম্যাচে বোমা হামলায় নিহত ৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০১৮, ০১:৩৭ পিএম

আফগানিস্তানের ক্রিকেট ম্যাচে বোমা হামলায় নিহত ৮
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের জালালাবাদে একটি স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৫ জন। শনিবার (১৯ মে) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার (১৮ মে) রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নানগারহারের প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাহুল্লাহ খগানি বলেন, নানগারহার প্রদশের রাজধানীতে ক্রিকেট ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে। রমজান মাসে রাত্রিকালীন এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওইদিন রাতেও ম্যাচ চলছিল। ওই সময় সেখানে আকস্মিক তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্টেডিয়ামে তখন শত শত দর্শনার্থী ছিলেন। খগানি বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত তালিবান কিংবা আইএস দায় স্বীকার করেনি। আফগানিস্তানের পূর্বাঞ্চলে তালিবান জঙ্গি ও ইসলামিক স্টেটস সক্রিয়, বিশেষ করে নানগারহার প্রদেশ। সেক্ষেত্রে অনেকেই ধারণা করছেস, এই জঙ্গি গোষ্ঠীই এ হামলা চালাতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App