×

আন্তর্জাতিক

মেক্সিকোতে হারিকেনের তাণ্ডবে নিহত ২৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০২:৫৩ পিএম

মেক্সিকোতে হারিকেনের তাণ্ডবে নিহত ২৭

ওটিস নামে শক্তিশালী একটি হারিকেন আঘাত হেনেছে মেক্সিকোতে, এর তাণ্ডবে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

দেশটির সরকার বৃহস্পতিবার জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অবকাশযাপন কেন্দ্র আকাপুলকোতে ওটিসের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক বিলিয়ন ডলারে দাঁড়াবে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় বুধবার দুপুরে ৫ মাত্রার ঝড়ের শক্তি নিয়ে হারিকেন ওটিস আকাপুলকোতে আছড়ে পড়ে। জলোচ্ছ্বোসে শহরের রাস্তাগুলো প্লাবিত হয়, গাড়ি তলিয়ে যায়।

প্রবল ঝড়ে বহু বাড়ি ও হোটেলের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। সড়ক, বিমান ও টেলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

হারিকেনটি প্রায় ৯ লাখ বাসিন্দার শহরটিজুড়ে ব্যাপক ধ্বংসের চিহ্ন রেখে যায়। সরকার জানিয়েছে, চারজন এখনও নিখোঁজ রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App