×

আন্তর্জাতিক

বন্যা-ভূমিধসে উত্তর ভারতে ২৫ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৪ এএম

বন্যা-ভূমিধসে উত্তর ভারতে ২৫ জনের মৃত্যু
প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস, বাড়ির ছাদ ভেঙে পড়াসহ বিভিন্ন ঘটনায় ভারতের উত্তরাঞ্চলে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম। এর মধ্যে হিমাচল প্রদেশে আটজন, কাশ্মিরে সাতজন, পাঞ্জাবে ছয়জন ও হরিয়ানায় চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। সবচেয়ে বিপদজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশের কুল্লু জেলায়। ব্যাপক ভূমিধসে চন্ডিগড়-মানালি ও পাঠানকোট-চাম্বা মহাসড়ক দু’টিতে যানচলাচল বন্ধ রয়েছে। রবিবার রাতে মানালির অদূরে তিনজনকে নদীর স্রোত ভাসিয়ে নিয়ে যায়। এদিকে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুল্লুর বিভিন্ন এলাকা। বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়া নদীর স্রোতে ওই জেলার বেশ কিছু ঘরবাড়ি ভেসে গেছে। পাহাড়ে ট্রেকিং করতে বেরিয়ে নিখোঁজ হয়েছেন পাঁচজন। জরুরি অবস্থা মোকেবেলার জন্য সরকারের অনুরোধে বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। কুল্লু, কিন্নর ও লাহুল-স্পিতির উঁচু এলাকাগুলোতে তুষারপাত দেখা গিয়েছে। এরমধ্যে লাহুল-স্পিতির কেলং শহর প্রায় দুই ফুট তুষারে ঢেকে গেছে। পাঞ্জাবে প্রবল বৃষ্টিপাতের কারণে ‘রেড অ্যালার্টের’ পাশাপাশি মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে গত দুই দিন ধরে একটানা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। বন্যার মতো দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি নিয়ে রাখছে কর্তৃপক্ষ। পাঞ্জাবে বৃষ্টিপাত সংশ্লিষ্ট দুর্ঘটনায় ছয়জন মারা যান, এরমধ্যে বাড়ির ছাদ ভেঙে পড়ায় মারা গেছেন তিনজন। কাশ্মিরে সাতজন মারা যাওয়ার খবর পাওয়া যায়। এরমধ্যে একই পরিবারের চারজনসহ পাঁচজনের মৃত্যু হয় বাড়ির ছাদ ভেঙে পড়ায়। এছাড়া ভূমিধসে একজন এবং স্রোতে ভেসে একজন মারা গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App