×

আন্তর্জাতিক

সিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলে বোমা হামলায় ২৩জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৮, ১২:৩৫ পিএম

সিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলে বোমা হামলায় ২৩জন নিহত
বোমা বিস্ফোরণে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহর ইদলিবে প্রায় ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কিছু লোক। রোববার সন্ধ্যায় শহরের ‘আজনাদ আল-কাবকাজ’ নামে একটি বিদ্রোহী পক্ষের সদরদফতরে এই হামলা চালানো হয়। ওই বিদ্রোহীরাও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনে লড়াই চালিয়ে আসছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা (এসওওএইচআর) বলেছে, আজনাদ আল-কাবকাজের সদরদফতরে হামলায় নিহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক ছিলেন। ওই বিদ্রোহীদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে কি-না সে ব্যাপারে কিছু নিশ্চিত হওয়া যায়নি। তবে এর আগে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালানোর অভিযোগ রয়েছে বাশার আল-আসাদের অনুগত সামরিক বাহিনী ও তাদের মিত্র রাশিয়ার বিরুদ্ধে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App