×

আন্তর্জাতিক

যে কারণে ভোটের আগেই গ্রেপ্তার হলেন দিল্লির ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১২:০৯ এএম

যে কারণে ভোটের আগেই গ্রেপ্তার হলেন দিল্লির ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি। এর আগেই নয়াদিল্লির রাজনীতিতে ঘটে গেলো এক চমকপ্রদ ঘটনা । মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দর কেজরিওয়াল। তিনি স্বাধীন ভারতের ইতিহাসে গ্রেপ্তার হওয়া প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেপ্তার করে তাকে। খবর হিন্দুস্তান টাইমস।

অভিযোগ উঠেছে, তিনি ৯ বার ইডির সমন এড়িয়ে গেছেন। কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর তার বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় আম আদমি পার্টির কর্মী-সমর্থকেরা। ভারতের রাজধানী জুড়ে প্রতিবাদ শুরু করেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ১৪৪ ধারা জারি করা হয়। কেজরিওয়াল স্বাধীন ভারতের ইতিহাসে গ্রেপ্তার হওয়া প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী। 

তার দল আম আদমি পার্টি বলছে, গ্রেপ্তার হলেও তিনি এই পদে বহাল থাকবেন। এছাড়া কেজরিওয়াল জেল থেকেই মুখ্যমন্ত্রীর সব দায়িত্ব পালন করবেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App