×

আন্তর্জাতিক

চীনে গভীর রাতে মহাসড়কে ধস, ১৯ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৪, ০১:৪১ পিএম

চীনে গভীর রাতে মহাসড়কে ধস, ১৯ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি মহাসড়কের একাংশ ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকেই। বুধবার (১ মে) রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সিসিটিভি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ২টা ১০ মিনিটে গুয়াংডং প্রদেশের মেইঝু শহর ও ডাবু কাউন্টির মধ্যবর্তী এস-১২ মহাসড়কের ১৭.৯ মিটার (৫৮.৭ ফুট) অংশ ধসে পড়ে। এর ফলে সেখানে অনেক মানুষ ও ১৮টি যানবাহন আটকা পড়ে। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং ৩০ জনকে হাসপাতালে জরুরি সেবা দেয়া হচ্ছে।

 

হাসপাতালে চিকিৎসাধীনদের জীবন ‘ঝুঁকিতে নেই’ বলে জানিয়েছে তারা। তবে তাদের আঘাতের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। সিসিটিভি আরো জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য কর্তৃপক্ষ প্রায় ৫০০ লোককে ঘটনাস্থলে পাঠিয়েছে।

 

তবে কী কারণে মহাসড়কটি ধসে পড়েছে তা এখনো স্পষ্ট নয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App