×

আন্তর্জাতিক

আমিরাতের বন্দর নিয়ে ইরানের হুমকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম

আমিরাতের বন্দর নিয়ে ইরানের হুমকি

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলোতে হামলার হুঁশিয়ারি দিলো ইরান। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এসব বন্দর এখন তাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তু। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে আমিরাতের বাসিন্দাদের বন্দর এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশন কমান্ড এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘ইরান তার জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার অধিকার রাখে। সেই অধিকার প্রয়োগ করে আমিরাতের বন্দর, ডক এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে থাকা শত্রু ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হতে পারে।’

ইরানের পক্ষ থেকে বেসামরিক জনগণকে সতর্ক করে বলা হয়েছে, ‘সম্ভাব্য ঝুঁকি এড়াতে বন্দর এলাকা দ্রুত খালি করে নিরাপদ স্থানে সরে যেতে।’

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই সতর্কতা দেওয়া হলো, ‘যখন ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে গঙ্গা চুক্তি ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনাই হয়নি

দিল্লিতে গঙ্গা চুক্তি ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনাই হয়নি

লেবাননে হামলা ও শান্তিরক্ষী হত্যার নিন্দা জানিয়েছে ৮০টি রাষ্ট্র

লেবাননে হামলা ও শান্তিরক্ষী হত্যার নিন্দা জানিয়েছে ৮০টি রাষ্ট্র

হরমুজে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি ও চীনা মুদ্রা নিচ্ছে ইরান

হরমুজে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি ও চীনা মুদ্রা নিচ্ছে ইরান

লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনাতে রাশিয়ার দাবি

লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনাতে রাশিয়ার দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App