×

আন্তর্জাতিক

ইরানে সরকার পতন হলেই নেতৃত্ব নিতে প্রস্তুত: রেজা পাহলভি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম

ইরানে সরকার পতন হলেই নেতৃত্ব নিতে প্রস্তুত: রেজা পাহলভি

ছবি: সংগৃহীত

ইরানের সরকার পতনের সাথে সাথেই তেহরানের অন্তর্বর্তীকালীন সময় নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। 

শনিবার (১৪ মার্চ) ফক্স নিউজকে তিনি এই মন্তব্য করেছেন। 

প্রয়াত শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে পাহলভি জানান, ইরানে সরকার পতন হলে দেশটিতে যাতে শাসনব্যবস্থায় কোনো ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করার জন্য তিনি সাম্প্রতিক মাসগুলোতে একটি রূপান্তর পরিকল্পনা তৈরির জন্য কাজ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাহলভি বলেছেন, ইরানের ভেতরে এবং বাইরে যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, যারা অন্তর্বর্তীকালীন সময়ে তেহরান পরিচালনা করবেন।  

তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতনের সঙ্গে সঙ্গেই আমার নেতৃত্বে ট্রানজিশনাল সিস্টেম দেশের শাসনভার গ্রহণ করতে প্রস্তুত থাকবে। এবং যত দ্রুত সম্ভব ইরানের সমৃদ্ধির জন্য শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা এবং শর্ত প্রতিষ্ঠা করবে।

১৯৭৯ সালে ইরানে রাজতন্ত্রের পতন এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে পাহলভি নির্বাসনে আছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজেকে ঐক্যবদ্ধ বিরোধী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।

পাহলভি অঙ্গীকার করেছেন যে তিনি ইরানে ধর্মতন্ত্র থেকে গণতন্ত্রে ক্ষমতার রূপান্তরে সহায়তা করবেন।

ইরানে সরকার পতনের লক্ষ্য নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলা রোববার পর্যন্ত ১৬ দিনে গড়ালো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টারে গুলি, নিহত ৫

ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টারে গুলি, নিহত ৫

চোখ ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন এই খাবার

চোখ ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন এই খাবার

শিক্ষা ক্যাডারে ৩৬ অধ্যাপকসহ ৫৩ কর্মকর্তা বদলি

শিক্ষা ক্যাডারে ৩৬ অধ্যাপকসহ ৫৩ কর্মকর্তা বদলি

পাঁচ অঞ্চলে ঝড়ের শঙ্কা

পাঁচ অঞ্চলে ঝড়ের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App