×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যের তফসিল ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৯ পিএম

পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যের তফসিল ঘোষণা

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

দিল্লির বিজ্ঞান ভবন থেকে আসাম, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

এবার পশ্চিমবঙ্গে দুই ধাপে ২৯৪ আসনে ভোট হবে। আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে ভোট অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে ১৫২টি আসনে ও দ্বিতীয় ধাপে ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে এবং গণনা হবে ৪ মে।

পশ্চিমবঙ্গে প্রথম ধাপে ভোটগ্রহণ হবে কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, কোচবিহার, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়াসহ উত্তরবঙ্গ এবং রাঢ় বাংলায়। দ্বিতীয় ধাপে কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গের আসনে ভোট হবে।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। ইতিমধ্যে তালিকা থেকে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এবং আরও প্রায় ৬০ লক্ষ নাম বর্তমানে বিচারাধীন। এর ফলে আসন্ন নির্বাচনে রাজ্যের কতজন নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।

সব মিলিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ পড়তে পারে।

নির্বাচন কমিশন জানিয়েছে যে, ‘সংবিধান মেনেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চূড়ান্ত তালিকায় ৬ কোটি ৪৪ লাখ ভোটারের নাম রয়েছে। বিচারাধীন নামগুলো সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ করা হবে।’

অপরদিকে আসামের ১২৬ আসনে, কেরলের ১৪০ আসনে এবং পুদুচেরীর ৯ এপ্রিল এক ধাপে ভোট হবে।

তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোট অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল। সবকটি রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ মে। অর্থাৎ ভারতে বাংলাসহ পাঁচ রাজ্যে ভোটের বাদ্যি বাজিয়ে দিলো দেশটির নির্বাচন কমিশন। কে হবেন বাংলার আগামী মুখ্যমন্ত্রী? সেটি জানা যাবে ৪ মে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

মুগদায় প্রবাসীর খণ্ডিত মরদেহ হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App