×

আন্তর্জাতিক

ঈদে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত কর‌ল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:৩০ পিএম

ঈদে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত কর‌ল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। উৎসবের এই মৌসুমে দেশজুড়ে বিপুল জনসমাগম, তীব্র যানজট এবং দীর্ঘ সরকারি ছুটির কারণে জরুরি ও স্বাভাবিক পরিষেবা বিঘ্নিত হতে পারে—এমন আশঙ্কায় মার্কিন নাগরিকদের এই সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই ভ্রমণ সতর্কতা জারি করা হয়।

বার্তায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকার ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যেও সরকারি ছুটি রয়েছে। এই দীর্ঘ ছুটির প্রভাবে ২৬ মার্চ পর্যন্ত অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে এবং কিছু ক্ষেত্রে জরুরি পরিষেবা সীমিত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।’

বার্তায় আরো বলা হয়েছে, ‘ভ্রমণকারীদের জনপ্রিয় গন্তব্যস্থলগুলোতে এই সময়ে বিপুল জনসমাগম ও তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। ফলে স্বাভাবিক ভ্রমণ কার্যক্রমে সম্ভাব্য বিঘ্নের জন্য পর্যটকদের প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ‘জ্বালানি মজুত সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ব্যবহার কমাতে কিছু বাড়তি পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে জ্বালানি ক্রয়ের ওপর সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং স্কুল ও সরকারি ছুটির মেয়াদ বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে। এসব কারণে দৈনন্দিন যাতায়াত ও পরিষেবা গ্রহণে কিছুটা অসুবিধা হতে পারে।’

বার্তায় নাগরিকদের বলা হয়েছে যে, ‘অনেক দেশে প্রবেশের জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকা আবশ্যক। যাদের পাসপোর্টের মেয়াদ শিগগির শেষ হতে চলেছে, তাদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এখনই পাসপোর্ট নবায়ন করার আহ্বান জানানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি

শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি

‘গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার’

‘গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার’

ওয়াকিমুলের বানানো গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী

ওয়াকিমুলের বানানো গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী

টানা ৫ দিন সারাদেশে ঝোড়োবৃষ্টির আভাস

টানা ৫ দিন সারাদেশে ঝোড়োবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App