×

আন্তর্জাতিক

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি

ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা দিলো সৌদি আরব। শুক্রবার (২০ মার্চ) দেশটিতে হতে যাচ্ছে ঈদের প্রথম জামায়াত। 

বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা গালফ নিউজ।

দেশটির রাজকীয় চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় এক বিশেষ বৈঠকে মিলিত হয়ে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি যাচাই-বাছাই করে। তবে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ কোথাও চাঁদ দেখা যাওয়ার নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং তার পরদিন সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

দেশটির বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ‘মেঘলা আবহাওয়ার কারণে আজ চাঁদ দেখা চ্যালেঞ্জিং হতে পারে। তুমাইর, সুদাইর ও আল-হারিক পর্যবেক্ষণ কেন্দ্রগুলো থেকে জানানো হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখার সম্ভাবনা কমে গেছে। বিশেষ করে তুমাইর ও সুদাইরে আকাশ পুরোপুরি মেঘে ঢেকে থাকায় খালি চোখে চাঁদ শনাক্ত করা কঠিন হতে পারে। একই ধরনের পরিস্থিতি দেখা গেছে আল-হারিকেও। অন্যদিকে দাম্মাম পর্যবেক্ষণ কেন্দ্র, যে স্থান থেকে প্রথমেই চাঁদ দেখা যায়, সেখানেও মেঘলা আকাশ পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করেছে।’

এর আগে, চলতি মাসের শুরুতেই সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায়, ‘বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি শুরু হবে বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা থেকে এবং তা চার দিন পর্যন্ত চলবে। সৌদি শ্রম আইনের বিধান অনুযায়ী এই ছুটি নির্ধারণ করা হয়েছে।’

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি বলেন, ‘আগাম এই ঘোষণা দেয়ার উদ্দেশ্য ছিল কর্মী ও প্রতিষ্ঠানগুলোকে ছুটির সময়সূচি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া, যাতে জরুরি সেবা খাত সচল রেখে অন্যান্য ক্ষেত্রে কর্মীদের ঈদের ছুটি নিশ্চিত করা যায়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ যানজটে থমকে আছে ঈদযাত্রা

দীর্ঘ যানজটে থমকে আছে ঈদযাত্রা

গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে মধ্যস্থতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে মধ্যস্থতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App