×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০১:২৩ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম একদিনেই ২ শতাংশের বেশি কমে গেছে। যা প্রায় চার মাসের সর্বনিম্ন। মূলত ক্রমবর্ধমান সংঘাত, মুদ্রাস্ফীতির উদ্বেগ এবং বিশ্বব্যাপী সুদের হার বাড়ার প্রত্যাশায় স্বর্ণের দামে বড় ধস দেখা দিয়েছে।

সোমবার (২৩ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে জানা যায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম একদিনেই ২ শতাংশের বেশি কমে গেছে বলে ।

প্রতিবেদন থেকে জানা যায়, গোল্ডের দাম ২.৫% কমে প্রতি আউন্স ৪,৩৭২.৮৬ ডলারে দাঁড়ায়। টানা নবম দিনের মতো দরপতন হয়েছে এই ধাতুটির। গত সপ্তাহেই স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সংঘাত দীর্ঘায়িত হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। এর ফলে সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে, যা সাধারণত সোনার মতো বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দেয়।

বিশেষজ্ঞদের মতে, সুদের হার বৃদ্ধি ও ভূরাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে স্বর্ণবাজারে অনিশ্চয়তা আরও বাড়তে পারে।

এদিকে, অন্যান্য ধাতুর দামও কমেছে। স্পট রুপা ৩.২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫.৬১ ডলারে, প্লাটিনাম ২.৯ শতাংশ কমে ১,৮৬৬.৬৫ ডলারে এবং প্যালাডিয়াম ০.৫ শতাংশ কমে ১,৩৯৭.২৫ ডলারে নেমেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মব করতে দেবো না, কঠোরভাবে দমন করব’

এলজিআরডি মন্ত্রী ‘মব করতে দেবো না, কঠোরভাবে দমন করব’

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

২৫ লাখ টাকার অনুদানসহ মুক্তিযুদ্ধ গবেষণার নতুন নির্দেশিকা

২৫ লাখ টাকার অনুদানসহ মুক্তিযুদ্ধ গবেষণার নতুন নির্দেশিকা

নিউইয়র্কে গাড়ির সঙ্গে প্লেনের সংঘর্ষ, পাইলটসহ নিহত ২

নিউইয়র্কে গাড়ির সঙ্গে প্লেনের সংঘর্ষ, পাইলটসহ নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App