×

আন্তর্জাতিক

বন্ধুরাষ্ট্রগুলোর জনগণের প্রতি ধন্যবাদ বার্তা লিখে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৫:১৫ পিএম

বন্ধুরাষ্ট্রগুলোর জনগণের প্রতি ধন্যবাদ বার্তা লিখে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

ছবি: সংগৃহীত

ভারত, পাকিস্তান, জার্মান, স্পেনসহ বন্ধুরাষ্ট্রগুলোর জনগণের প্রতি ধন্যবাদ বার্তা লিখে ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান।

শনিবার (২৮ মার্চ) ইরানি মিলিটারিসহ ইরানের বিভিণ্ন রাষ্ট্রায়ত্ব সংস্থার ফেসবুক ও ইন্সটাগ্রাম পেইজে  ক্ষেপণাস্ত্রের গায়ে নীল কালিতে লেখা ওইসব বার্তার ছবি পোস্ট করে একথা জানানো হয়।

একই সময়ে ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ের ইরানের কনস্যুলেট জেনারেল ভবন এবং ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এমন কিছু ক্ষেপণাস্ত্রের ছবি প্রদর্শন করেছে, যেগুলোর গায়ে নীল রঙের কালিতে লেখা— ‘থ্যাঙ্ক ইউ পিপল অব ইন্ডিয়া’।

ইরানের সংবাদমাধ্যমগুলো বলছে, ক্ষেপণাস্ত্রের গায়ে এমন লেখার প্রধান কারণ হলো এসব দেশের জনগণ ইরানের সাধারণ জনতার প্রতি সহানুভূতিশীল।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে ৮৩তম ক্ষেপণাস্ত্রের যে বহরটি নিক্ষেপ করা হয়েছে, সেই প্রতিটি ক্ষেপণস্ত্রের গায়ে নীল কালিতে ভারত, জার্মানি, স্পেন, এবং পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে।

উল্লেখ্য, চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ইরানকে খাবার, ওষুধ প্রভৃতি দিয়ে সহায়তা করছে ভারত। এছাড়া দেশটির জম্মু-কাশ্মির রাজ্যের বাসিন্দারা ইরানের জনগণের জন্য ইতোমধ্যে গণচাঁদা তুলে ইরানের দূতাবাসে জমা দিয়েছেন। অনেক নারী তাদের স্বর্ণালঙ্কারও ইরানের জনগণকে দান করেছেন।

ভারতের ইরানি দূতাবাস এই দান কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছে এবং দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতীয় জনগণের এই আন্তরিক সহায়তা ইরান কখনও ভুলবে না।’

টাইমলাইন: পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইপিএল প্রচার বন্ধে অন্তবর্তী সরকারের সিদ্ধান্ত এখনো বহাল

আইপিএল প্রচার বন্ধে অন্তবর্তী সরকারের সিদ্ধান্ত এখনো বহাল

জাহাজ চলাচলে কঠোর শর্ত তেহরানের

‘টোল বুথ’ জাহাজ চলাচলে কঠোর শর্ত তেহরানের

দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 সেফটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সেফটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App