×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিদের যোগদান, তীব্র নিন্দা জানালো ফ্রান্স

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিদের যোগদান, তীব্র নিন্দা জানালো ফ্রান্স

ছবি: সংগৃহীত

ইরানকে সমর্থন দিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হুথিদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স।

ফ্রান্স অভিযোগ করেছে, এই মিলিশিয়া গোষ্ঠীটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে যোগ দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে।

রোবাবর (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

হুথি গোষ্ঠীর এক মুখপাত্র বলেছেন, ‘ইরান-সমর্থিত দলটি শনিবার ইসরায়েলের “বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও সামরিক স্থাপনায়” ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই দিনে ইসরায়েল ইরানের সামরিক শিল্পের ওপর হামলা জোরদার করার কথা জানিয়েছে।’

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাস্কাল কনফাব্রো বলেছেন, ‘হুথিদের সব ধরনের হামলা থেকে বিরত থাকা উচিত।’

তিনি বিদ্রোহীদের “দায়িত্বজ্ঞানহীন” বলে অভিযুক্ত করেছেন।

কনফাভ্রেক্স বলেছেন, ‘সংঘাতের আরো বড় ধরনের বৃদ্ধি এড়াতে সবকিছু করা উচিত, যা এই অঞ্চলজুড়ে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং জ্বালানি বাজারকে চরম অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেকা উপত্যকায় রাতভর হামলা

বেকা উপত্যকায় রাতভর হামলা

সার্বভৌমত্ব হরণের ‘সুসংগত ও সুস্পষ্ট কৌশল

ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা সার্বভৌমত্ব হরণের ‘সুসংগত ও সুস্পষ্ট কৌশল

সীমান্ত পেরিয়ে লিতানি অভিমুখে ইসরায়েল

সীমান্ত পেরিয়ে লিতানি অভিমুখে ইসরায়েল

গুজব ছড়ানোর অভিযোগে ইরানে গ্রেপ্তার ৩৫

গুজব ছড়ানোর অভিযোগে ইরানে গ্রেপ্তার ৩৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App