×

আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রী

‘এটি আমাদের যুদ্ধ নয়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৪ পিএম

‘এটি আমাদের যুদ্ধ নয়’

ছবি: ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘এটি আমাদের যুদ্ধ নয়, এবং আমরা এতে জড়াবো না।’

যুক্তরাজ্যের অন্যতম প্রধান সংবাদমাধ্যম ‘মিরর ইউকে’ পত্রিকার সঙ্গে আলাপে স্টারমার আরো বলেন, ‘ব্রিটিশ নাগরিকদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং ওই অঞ্চলে আমাদের মিত্রদের সুরক্ষার জন্য যুক্তরাজ্য প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুক্তরাজ্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে এর জন্য আমরা মোটেও এই যুদ্ধে যোগ দেব না।’

তবে যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে হুমকির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি স্থাপনাগুলোর ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে।

এছাড়া ইরানের নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুদ্ধবিমানও মোতায়েন করেছে যুক্তরাজ্য।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাভারে একদিনে দুই মরদেহ উদ্ধার

সাভারে একদিনে দুই মরদেহ উদ্ধার

বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ৩

বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ৩

যুদ্ধ বন্ধে কূটনীতিতেই ভরসা ট্রাম্পের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ বন্ধে কূটনীতিতেই ভরসা ট্রাম্পের

দেশে প্রথম এআই নির্ভর হেলথ টেক অ্যাপ ‘উইকিমিডিক্স’

দেশে প্রথম এআই নির্ভর হেলথ টেক অ্যাপ ‘উইকিমিডিক্স’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App