×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:১১ পিএম

যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি ইরান

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করলেও, পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া এক বিস্ফোরক তথ্য এই দাবির সত্যতাকে পুরোপুরি চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি।

বুধবার (১ এপ্রিল) ইরানের সংবাদ সংস্থা আইআরআইবি -এর বরাতে বার্তা সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে। 

আইআরআইবি জানিয়েছে, ইরানের প্রস্তাবিত কথিত ‘পাঁচ-দফা পরিকল্পনা’ নিয়ে মুখ খুললেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এই পরিকল্পনাকে পুরোপুরি নাকচ করে দিয়ে একে গণমাধ্যমের ‘অনুমাননির্ভর’ খবর বলে বর্ণনা করেছেন।।

তিনি আরো বলেছেন, ‘আগ্রাসনকারীকে শাস্তি দেওয়া এবং ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ প্রদান না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাইরেসির শঙ্কা কাটিয়ে সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’

পাইরেসির শঙ্কা কাটিয়ে সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’

যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে

ত্রাণমন্ত্রী যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে

‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ’

পল কাপুর ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ’

জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি

চিফ হুইপ জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App