কুয়েতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগারে ড্রোন হামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
কুয়েতে শুক্রবার ভোরে দিকে একাধিক ড্রোন হামলার পর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের একাংশে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ মিনা আল-আহমাদি বন্দর শোধনাগারটি দিনে সর্বোচ্চ তিন লাখ ৪৬ হাজার ব্যারেল তেল পরিশোধন করতে সক্ষম।
কুয়েতের তিনটি বড় তেল শোধনাগার রয়েছে। পাঁচ সপ্তাহ ধরে চলা সংঘাতের মধ্যে শোধনাগারটি এর আগে দু’বার ইরানি ড্রোনের লক্ষ্যবস্তু হয়েছে।
কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, জরুরি ও অগ্নিনির্বাপণ দলগুলো শোধনাগারের ৩৯টি কার্যকর ইউনিটের কিছু অংশে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং তা যাতে ছড়িয়ে না পড়ে সে চেষ্টা করছে।
করপোরেশন বলছে, ক্ষতিগ্রস্ত এলাকার বায়ুর গুণমান পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখন পর্যন্ত স্থানীয় পরিবেশে কোনো প্রভাব পড়েনি।
